বাজারে প্রাণ ফেরাতে বড় ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়তা জরুরি

Date: 2026-09-30 14:00:09
বাজারে প্রাণ ফেরাতে বড় ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়তা জরুরি
সূচকে উত্থান-পতন থাকলেও শেয়ারবাজারের লেনদেনে কাঙ্ক্ষিত গতি ফিরছে না। পতনের সময় যেমন সূচকের নড়াচড়া সীমিত থাকছে, তেমনি ঊর্ধ্বমুখী দিনেও বাজারে দেখা যাচ্ছে না প্রত্যাশিত গতিশীলতা। বাজার সংশ্লিষ্টদের মতে, এর অন্যতম কারণ হলো শেয়ারবাজারে সব শ্রেণীর বিনিয়োগকারীর সমানভাবে অংশগ্রহণ না থাকা।Economicsতাদের ভাষ্য, বর্তমানে সাধারণ বা ক্ষুদ্র বিনিয়োগকারীদের অংশগ্রহণের ওপরই অনেকটা নির্ভর করছে বাজারের লেনদেন। কিন্তু শুধু ক্ষুদ্র বিনিয়োগকারীদের সক্রিয়তায় একটি টেকসই ও প্রাণবন্ত শেয়ারবাজার তৈরি করা সম্ভব নয়। বাজারে বড় পুঁজির বিনিয়োগকারী এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানো জরুরি।বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, বড় পুঁজির বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের লেনদেন বাড়লে বাজারে অর্থপ্রবাহ বৃদ্ধি পাবে এবং একই সঙ্গে লেনদেনে গতি ও প্রাণচাঞ্চল্য ফিরে আসবে। এজন্য এসব বিনিয়োগকারীর বাজারে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থার যথাযথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও মনে করছেন তারা।Financial Markets Newsএদিকে, বুধবার (৩০ সেপ্টেম্বর) সূচকের উত্থানের মধ্য দিয়ে দিনের লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বাড়ার পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদরও বেড়েছে।বাজারের দৈনিক চিত্র পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬.০৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৫০.৪৩ পয়েন্টে অবস্থান করছে।

Share this news