Skip to content
Latest stories

Stock news

আয় বাড়লেও নিট মুনাফা কমেছে আইপিডিসির

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের আয় চলতি ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। তবে পরিচালন খাতে ব্যয় বাড়ার প্রভাবে আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা কমে গেছে। গতকাল অনুষ্ঠিত সভায় চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করে কোম্পানিটির পর্ষদ।আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে আইপিডিসি ফাইন্যান্সের নিট সুদ আয় হয়েছে ২১২ কোটি টাকা। যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১৭৬ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির পরিচালন খাতে ব্যয় হয়েছে ১১০ কোটি ৬২ লাখ টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৮৯ কোটি টাকা। চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬২ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৬৩ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৭ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১ টাকা ৭০ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৫৯ পয়সায়। এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৯ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৫৯ পয়সায়।সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আর্থিক খাতের কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে প্রতিষ্ঠানটির ইপিএস হয় ২ টাকা ৩৭ পয়সা। যেখানে আগের হিসাব বছরে আয় ছিল ১ টাকা ৯০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৭ টাকা ১২ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৬ টাকা ৩৪ পয়সা।এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আইপিডিসি ফাইন্যান্স। আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ১ টাকা ৯০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭২ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২০ শেষে প্রতিষ্ঠানটির এনএভিপিএস ছিল ১৬ টাকা ৩৪ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play