আর্থিক সূচক ও ঋণমান ইতিবাচক, বাড়তে পারে ডিভিডেন্ড

Date: 2026-09-28 10:00:04
আর্থিক সূচক ও ঋণমান ইতিবাচক, বাড়তে পারে ডিভিডেন্ড
শেয়ারবাজারে তালিকাভুক্ত আবাসন খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেডের চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসের আর্থিক ফলাফলে বেশ কিছু ইতিবাচক চিত্র উঠে এসেছে। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় আগের বছরের তুলনায় বেড়েছে, একই সঙ্গে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যও ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি জাতীয় ঋণমান নির্ধারণকারী প্রতিষ্ঠান কোম্পানিটিকে দীর্ঘমেয়াদে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ ঋণমান দিয়েছে। এরই মধ্যে ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ডিভডেন্ড বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ৫ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় পরিচালনা পর্ষদের সভা ডেকেছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।মুদ্রা বিনিময় হার দেখুনকোম্পানিটির প্রকাশিত তিন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত নয় মাসে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৬৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৫ টাকা ৯৯ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ৬৬ পয়সা।

Share this news