Skip to content
Latest stories

Stock news

আইপিওর অর্থ ব্যয় পরিকল্পনায় সংশোধন

পুঁজিবাজারে তালিকাভুক্ত মীর আকতার হোসেন লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যবহার পরিকল্পনায় সংশোধন আনার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে কোম্পানিটির আসন্ন ৪২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়ার পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদন চাওয়া হবে। প্রকৌশল খাতের কোম্পানিটির সর্বশেষ পরিচালনা পর্ষদের সভায় চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে মীর আকতার হোসেনের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৬ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭ টাকা ৯৫ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play