Skip to content
Latest stories

Stock news

৮ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

অগ্রণী ইন্স্যুরেন্স: গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস কমেছে।তথ্য অনুযায়ী, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (EPS) হয়েছে ৩৬ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৪৬ পয়সা।গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৯৭৪ টাকা ৯৬ পয়সা।কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স: গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।তথ্য অনুযায়ী, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫৬ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫০ পয়সা।গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২২ টাকা ৪০ পয়সা।তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স: গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।তথ্য অনুযায়ী, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩৭ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩৬ পয়সা।গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৯ টাকা ৩২ পয়সা। যা গত বছর একই সময়ে ছিলো ১৮ টাকা ৯৪ পয়সা।আইসিবি ইসলামিক ব্যাংক: গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।তথ্যমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ১৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস লোকসান ছিল ১৩ পয়সা।গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৮ টাকা ৬৭ পয়সা (লোকসান)। আগের বছর একই সময়ে লোকসান ছিলো ১৮ টাকা ২৭ পয়সা।এছাড়াও শেয়ার প্রতি ক্যাশ ফ্লো করেছে ২৭ পয়সা। আগের বছর একই সময়ে ২৯ পয়সা লোকসান ছিল।কে এন্ড কিউ: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪৬ পয়সা। এছাড়া নয় মাসে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৬৯ পয়সা।গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭৪ টাকা ৪৬ পয়সা।শেয়ার প্রতি নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ১৫ পয়সা।নাভানা ফার্মাসিউটিক্যালস: তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি,২৩-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ২৪ পয়সা বা ২৮ শতাংশ।অপরদিকে, ৯ মাসে (জুলাই,২২-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৩৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ১৮ পয়সা বা ৮ শতাংশ।৩১ মার্চ ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৪০ টাকা ৯০ পয়সা।স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদ অনুযায়ী কোম্পানি লোকসানে রয়েছে।তথ্য মতে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৩ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.০৩ পয়সা।হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৩৩ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ২ টাকা ৩০ পয়সা।গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২ টাকা ৩৩ পয়সা।পিপলস ইন্সুরেন্স: গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।তথ্য অনুযায়ী, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫২ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫৮ পয়সা।গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩১ টাকা ৯৭ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play