৭ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

Date: 2026-10-07 10:00:06
৭ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৭ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর বেড়েছে ইস্টার্ন ক্যাবলসের।শেয়ারে বিনিয়োগ করুনএদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বা ৯.৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ টাকা ১০ পয়সায়। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রতনপুর স্টিল রি-রোলিং মিলস্‌-এর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৭ টাকা ৬০ পয়সা বা ৯.১২ শতাংশ, দাঁড়িয়েছে ৯০ টাকা ৯০ পয়সায়।আর ৭ টাকা ৪০ পয়সা বা ৭.৮৬ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে বিএসআরএম লিমিটেড, দিনশেষে যার দর দাঁড়ায় ১০১ টাকা ৫০ পয়সায়।এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সায়হাম টেক্সটাইল মিলস্‌ ৬.৭০ শতাংশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৬.৬৭ শতাংশ, সোনালী আঁশ ৫.৮০ শতাংশ, বিপিএমএল ৫.২৮ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ৪.৬৯ শতাংশ, ইস্টার্ন ক্যাবলস ৪.৫৫ শতাংশ ও ম্যাকসন্স স্পিনিং মিলস্‌ ৪.৩৫ শতাংশ দর বেড়েছে।

Share this news