৬ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৬ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে প্যারামাউন্ট টেক্সটাইল। আজ কোম্পানিটির ২৬ কোটি ২৭ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস্। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ২২ লাখ ৭৫ হাজার টাকার।১৩ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এনভয় টেক্সটাইলস্।লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এপেক্স ফুডস, মালেক স্পিনিং মিলস্, সোনালী লাইফ ইন্সুরেন্স, ইভিন্স টেক্সটাইল, শার্প ইন্ডাস্ট্রিজ, এসআইপিএলসি এবং দি এক্মি ল্যাবরেটরিজ।