Skip to content
Latest stories

Stock news

৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে মতিন স্পিনিং মিলস

পুঁজিবাজারে তালিকাভুক্ত মতিন স্পিনিং মিলস পিএলসির পরিচালনা পর্ষদ সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। বস্ত্র খাতের কোম্পানিটির পর্ষদ সভায় সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ সুপারিশ করা হয়।প্রতিবেদন অনুসারে, ২০২১-২২ হিসাব বছরে মতিন স্পিনিং মিলসের শেয়ারপ্রতি আয় হয়েছে ১০ টাকা ৭৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬ টাকা ৩১ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানির পুনর্মূল্যায়িত রিজার্ভসহ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬০ টাকা ৬৩ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৫৩ টাকা ৮১ পয়সায়।এদিকে ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ৮ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর।এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে মতিন স্পিনিং মিলস। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ৩১ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ১৬ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৫৩ টাকা ৮৪ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৪৯ টাকা ২৯ পয়সা।২০১৯-২০ হিসাব বছরের জন্য কোম্পানিটি তাদের শেয়ারহোল্ডারদের ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এর আগে ২০১৮-১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল মতিন স্পিনিং মিলস। তার আগের হিসাব বছরের জন্য ১৭ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।ডিএসইতে বৃহস্পতিবার মতিন স্পিনিংয়ের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৭৯ টাকা ৫০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৫৪ টাকা ১০ পয়সা থেকে ৮৬ টাকা ৩০ পয়সার মধ্যে ওঠানামা করে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play