৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৫ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে প্যারামাউন্ট টেক্সটাইল। আজ কোম্পানিটির ৩১ কোটি ১৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।Stocks & Bondsলেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস্। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৯৮ লাখ ১৮ হাজার টাকার।১৬ কোটি ৯২ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এপেক্স ফুডস।লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- দি এক্মি ল্যাবরেটরিজ, আইপিডিসি ফাইন্যান্স, টেকনো ড্রাগস, মালেক স্পিনিং মিলস্, ইভিন্স টেক্সটাইল, এনভয় টেক্সটাইলস্ এবং ওরিয়ন ইনফিউশন।