Stock news
২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির (এনসিসি ব্যাংক) ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন ব্যাংকটির একজন উদ্যোক্তা এম এ কাসেম। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।ঘোষণা অনুযায়ী, তার হাতে থাকা মোট ৪৯ লাখ শেয়ারের মধ্যে থেকে ২ লাখ শেয়ার তিনি পাবলিক ও ব্লক মার্কেটে প্রচলিত বাজারদরে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির মাধ্যমে বিক্রি করার আগ্রহ প্রকাশ করেছেন।