১৬ লাখ ৪ হাজার ৬০৩টি শেয়ার হস্তান্তর সম্পন্ন

Date: 2026-10-01 10:00:10
১৬ লাখ ৪ হাজার ৬০৩টি শেয়ার হস্তান্তর সম্পন্ন
শেয়ারবাজারে তালিকাভুক্ত নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির ১৬ লাখ ৪ হাজার ৬০৩টি শেয়ার লেনদেন ব্যবস্থার বাইরে হস্তান্তর সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক মনজুরুল ইসলামের কাছ থেকে এই শেয়ারগুলো ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জোনায়েদ শফিকের কাছে হস্তান্তরিত হয়েছে। গত ৪ আগস্ট, ২০২৬ তারিখে প্রকাশিত ঘোষণা অনুযায়ী উপহার (গিফট) হিসেবে স্টক এক্সচেঞ্জের লেনদেন ব্যবস্থার বাইরে এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়।

Share this news